দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৬৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন রয়েছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুজন সহকারী সার্জন পদে এখনো যোগদান করেননি।
সোমবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্টের প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৮তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে এসব চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের ৮৩টি উপজেলায় ৬০ শতাংশের বেশি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এ সংকট মোকাবিলায় নবযোগদান করা ১৬৩ জন সহকারী সার্জনকে ৮৩টি উপজেলায় এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জনকে ২১টি উপজেলায় জরুরি ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে পদায়ন করা হবে।
নবনিযুক্ত চিকিৎসকদের পদায়নের মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট কিছুটা কমবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এমএস/